হযরত আদম আলাইহিস সালাম ও ইবলিস আল্লাহ তাআলা ফিরিশতাগণের মধ্যে যখন ঘোষণা করলেন যে, আমি পৃথিবীতে আমার এক খলিফা সৃষ্টি করার মনস্থ করেছি। তখন অভিশপ্ত শয়তান এটাকে খুবই খারাপ মনে করলো এবং মনে মনে হিংসার আগুলে জ্বলতে লাগলো। অতঃপর যখন আল্লাহ তাআলা হযরত আদম (আলাইহিস সালাম)কে সৃষ্টি করে ফিরিশতাগণকে নির্দেশ দিলেন আমার খলিফার সামনে মাথানত কর তখন সবাই মাথানত করলেন কিন্তু অভিশপ্ত শয়তান অটল রইলো, মাথানত করলো না। ওর এ অহমিকা আল্লাহর কাছে পছন্দ হলো না। ওকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, আমি যখন আমার কুদরতী হস্তে সৃষ্ট খলিফার সামনে মাথানত…
Read MoreAuthor: Md Imran Hossen
এক অলী ও এক মুহাদ্দিছ
এক অলী, এক মুহাদ্দিসের দরসে হাদীছে উপস্থিত ছিলেন, মুহাদ্দিছ সাহেব একটি হাদীছ পড়লেন, এবং বললেন, হুযুর (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এ রকম ফরমায়েছেন। তখন সেই অলী বললেন, এ হাদীছ বাতিল। হুযূর (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) কখনো এ রকম বলেননি। মুহাদ্দিছ সাহেব বললেন, আপনি এ রকম কেন বলছেন? তখন ওলী এ জবাব দিলেন: هذا النبي صلى الله عليه وسلم وافق على رأسك يقول إني لم اقد هذا الحديث. দেখুন, নবী করীম (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) আপনার মাথার উপর অবস্থান করছেন এবং বলছেন, আমি কক্ষনো এ হাদীছ বর্ণনা করিনি। মুহাদ্দিছ সাহেব এ কথায় বিস্মিত হয়ে…
Read Moreজিনের সৃষ্টি – কোরআনের আলোকে জিনের অস্তিত্ব এবং তাদের ক্ষমতা
জিন ও মানুষ আল্লাহর অনন্য সৃষ্টি। মানুষের সৃষ্টি সম্পর্কে মানুষের কিছু তথ্য জানা আছে। কিন্তু জিন সম্পর্কে বলতে গেলে তেমন কিছু জানা নেই। তাই মানব মনে জিন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন উঁকি-ঝুঁকি মারে। জিন কোথা থেকে আসল, কিভাবে আসল, জিনের উপাদান ও বৈশিষ্ট্য কি, তাদের সৃষ্টি ব্যতিক্রমধর্মী কেন? তারা তো অদৃশ্য। তা সত্ত্বেও তাদের আছর ও আক্রমণ দৃশ্যগোচর। তাহলে, জিন কি মানুষের একতরফা ক্ষতি সাধন করবে আর মানুষ তাদের অসহায় শিকারে পরিণত হতে থাকবে? জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষের কি কোন প্রতিরক্ষা ব্যবস্থা নেই? জিন আল্লাহর এক সৃষ্টি রহস্য। এখন আমরা এ সম্পর্কে ধারাবাহিক আলোচনা করবো।
Read Moreহযরত জাবেরের ঘর ও এক হাজার মেহমান
হযরত জাবেরের ঘর ও এক হাজার মেহমান হযরত জাবের (রাদি আল্লাহু আনহু) খন্দকের যুদ্ধে হুযুর (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এর পবিত্র পেটের উপর পাথর বাঁধা দেখে ঘরে এসে বিবি সাহেবাকে বললেন, ঘরে এমন কিছু আছে যা রান্না করে হুযুর (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) কে খাওয়াতে পারি? বিবি সাহেবা বললেন, সামান্য আটা আছে এবং ছাগলের একটা ছোট বাছুর আছে, সেটা জবেহ করতে পারেন। হযরত জাবের বললেন, ঠিক আছে আমি ছাগলটা জবেহ করে দিয়ে যাচ্ছি, তুমি সেটা ভালমতে রান্না কর। আমি গিয়ে হুযূরকে নিয়ে আসতেছি। বিবি সাহেবা বললেন, দেখুন সেখানে অনেক লোক আছে, আপনি…
Read Moreঅজুর গুরুত্ব: ফরজ, সুন্নত ও দোয়া সম্পর্কে বিস্তারিত
অজুর গুরুত্ব: ফরজ, সুন্নত ও দোয়া সম্পর্কে বিস্তারিত – অজুর ফরজ, সুন্নত ও দোয়া সম্পর্কে বিস্তারিত অজু সম্পর্কে কোরআনের আয়াত ও হাদিসের দৃষ্টিতে দরূদ শরীফের ফযীলত সুলতানে দো-আলম, নূরে মুজাস্সাম, শাহে বনী আদম, রাসূলে মুহ্তাশাম صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “যে ব্যক্তি দিনে ও রাতে আমার প্রতি ভালবাসা ও ভক্তি সহকারে তিনবার করে দরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ্ তাআলার উপর (নিজ বদান্যতায়) দায়িত্ব যে, তিনি তার ঐ দিন ও ঐ রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। (আল মুজামুল কবীর লিত তিবরানী, ১৮তম খন্ড, ৩৬২ পৃষ্ঠা, হাদীস-৯২৮) …
Read Moreগাজওয়াতুল হিন্দ : একটি তাত্ত্বিক ও তথ্যবহুল আলোচনা
গাজওয়াতুল হিন্দ : একটি তাত্ত্বিক ও তথ্যবহুল আলোচনা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতিশ্রুত গাজওয়াতুল হিন্দ: অতি সন্নিকটে? আজ আমরা গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের মহাযুদ্ধ নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ। এটি এমন একটি মর্যাদাপূর্ণ জি*হাদ, যার ব্যাপারে হাদিসে সুস্পষ্ট ফজিলত ও দিক-নির্দেশনা উল্লেখ রয়েছে। গাজওয়াতুল হিন্দ কী? গাজওয়াতুল হিন্দ বলতে বোঝানো হয় ইমাম মাহদি এবং হজরত ঈসা (আ.)-এর আগমনের কিছু আগে বা সমসাময়িক সময়ে পাক-ভারত-বাংলাদেশ অঞ্চলে মুসলিম ও কাফিরদের মধ্যকার সংগঠিত যু*দ্ধকে। ‘গাজওয়া’ শব্দের অর্থ যুদ্ধ, আর ‘হিন্দ’ বলতে বোঝায় এই উপমহাদেশ, যার মধ্যে রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল…
Read Moreনারী-পুরুষ এক সাথে জামাআত আদায় করা যাবে কিনা?
প্রশ্নোত্তর: নারী-পুরুষ এক সাথে জামাআত আদায় করা যাবে কিনা? প্রশ্ন: কিছু দিন পূর্বে মসজিদে পরপর দুটি ঘটনায় দেখেছি, জামাতের পর বারান্দায় পুরুষদের কাতারের সামনেই বা পেছনে ২-১ জন মহিলা নামায আদায় করছেন। এটি মসজিদের পরিবেশ ও আদবের পরিপন্থী মনে হয়েছে। প্রশ্ন হলো, এমনভাবে মহিলাদের নামায আদায় করা শরীয়তের দৃষ্টিতে সঠিক কি না? বিষয়টি জানালে উপকৃত হবো। উত্তর: মহিলাদের জন্য ঘরের মধ্যে পর্দার সঙ্গে নামায আদায় করাই সবচেয়ে প্রিয়, অধিক ফজিলতময় এবং তাদের ইজ্জত ও সম্মান রক্ষার জন্য সর্বোত্তম। যদিও হজ ও ওমরার ক্ষেত্রে বিশেষ বিধান রয়েছে, কিন্তু সাধারণ অবস্থায় মসজিদে…
Read Moreইমাম আবু হানিফা (রহ.) ও নাস্তিক পণ্ডিতের বিতর্ক
একবার আল্লাহর অস্তিত্বে অস্বীকারকারী এক নাস্তিকের সাথে আমাদের হযরত ইমাম আযম আবু হানিফা (রাদিআল্লাহু আনহু) এর সাথে মুনাজেরা হয়েছিল। মুনাজেরার বিষয় ছিল- পৃথিবীর কোন সৃষ্টিকর্তা আছে কিনা। এতবড় ইমামের সাথে এ গুরুত্বপূর্ণ বিষয়ের মুনাজেরা দেখার জন্য শত্রু-মিত্র সবাই যথা সময়ে মুনাজেরার স্থানে সমবেত হয়ে গেল। নাস্তিক লোকটিও যথাসময়ে পৌঁছে গেল। কিন্তু হযরত ইমাম আযম নির্ধারিত সময়ের অনেক দেরীতে সমাবেশে তশরীফ আনলেন। নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, আপনি এত দেরী করলেন কেন? তিনি বললেন, জংগল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়লো, সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে থমকে দাঁড়িয়ে…
Read Moreমোবাইলে কোরআন ও হাদিস থাকলে তা নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি?
প্রশ্নোত্তর: মোবাইলে পবিত্র ক্বোরআন শরীফ, হাদীস শরীফ থাকলে সাথে নিয়ে পায়খানা – প্রস্রাবখানায় যাওয়া যাবে কিনা? প্রশ্ন: বর্তমানে অনেক ধরনের মোবাইল সেট রয়েছে- কোন কোন মোবাইলে কিছু সফটওয়্যার রাখা হয়। যাতে রয়েছে- পবিত্র ক্বোরআন শরীফ, বোখারী শরীফ, তিরমিযী শরীফ ইত্যাদি। আবার এসব মোবাইলে রাখা হয় কিছু অশ্লীল খারাপ ছবিও। এ সব মোবাইল ব্যবহার করা এবং সাথে নিয়ে পায়খানা-প্রস্রাবখানায় যাওয়া শরীয়ত সম্মত হবে কি না? জানালে উপকৃত হব। উত্তর: প্রযুক্তির উন্নত উৎকর্ষের এই যুগে আপডেট মোবাইল হেন্ডসেট ফোন যোগাযোগের জন্য একটি জনপ্রিয় ও নিত্য প্রয়োজনীয় মাধ্যম হিসেবে স্বীকৃত। এসব প্রযুক্তি…
Read Moreউত্তম চরিত্র নিয়ে ইসলামিক উক্তি এবং হাদিস
উত্তম চরিত্র নিয়ে ইসলামিক উক্তি এবং হাদিস উত্তম চরিত্রের ফযীলত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “মুমিনদের মধ্যে পূর্ণ ঈমানদার সে, যার চরিত্র উত্তম।” (সুনান আত-তিরমিজি: ১১৬২) উত্তম চরিত্র মানুষের দুনিয়া ও আখিরাতের উন্নতির প্রধান মাধ্যম। এটি শুধু মানুষকে আল্লাহর নৈকট্যেই নিয়ে যায় না, বরং সমাজে শান্তি ও সুসম্পর্ক গড়ে তোলে। মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরও বলেছেন: “আমি উত্তম চরিত্র পূর্ণতার জন্যই প্রেরিত হয়েছি।” (মুসনাদে আহমদ: ৮৯৫২) তাই, সুন্দর আখলাক যেমন সত্যবাদিতা, ধৈর্য, দয়া, ন্যায্যতা, ক্ষমাশীলতা ইত্যাদি গুণাবলী অর্জনের চেষ্টা করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। উত্তম…
Read More