পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

ভারতবিরোধী কার্যক্রম ও সন্ত্রাসীদের আশ্রয় দেয়া অব্যাহত থাকলে পাকিস্তান বিশ্বের মানচিত্রে টিকে থাকবে কিনা, তা দেশটির নিজেদেরই ঠিক করতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। শনিবার (১৬ মে) মানেকশ সেন্টার-এ আয়োজিত ‘সেনা সংবাদ’ শীর্ষক এক ইন্টারেক্টিভ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে সমর্থন ও ভারতবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যায়, তাহলে দেশটি ভবিষ্যতে ইতিহাসের পাতায় থাকবে নাকি বিশ্বের মানচিত্রে— সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। সেনাপ্রধানের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ভারত সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’-এর প্রথম বার্ষিকী উদযাপন করেছে। গত বছরের ৭ মে পহেলগাম হামলার পর…

Read More