চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে শপিংয়ে ব্যস্ত রাষ্ট্রপতি, বিলাসবহুল সফর নিয়ে প্রশ্ন

চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে শপিংয়ে ব্যস্ত রাষ্ট্রপতি, বিলাসবহুল সফর নিয়ে প্রশ্ন

চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে শপিং ও বিলাসবহুল সফরে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর বিরুদ্ধে। সরকারি খরচে পরিবার ও সফরসঙ্গীদের নিয়ে তার লন্ডন সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

লন্ডন হাইকমিশন সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে প্রথমে বিলাসবহুল Hilton London হোটেলে অবস্থান করেন রাষ্ট্রপতি। পরে তিনি ক্যামব্রিজ-এর নিউমার্কেট এলাকার বিলাসবহুল Bedford Lodge Hotel & Spa রিসোর্টে ওঠেন।

সূত্র জানায়, রাষ্ট্রপতি ও তার স্ত্রী রেবেকা সুলতানা ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদরোগের ফলোআপ চিকিৎসা নেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার পুনরায় লন্ডনে ফেরেন তারা।

এদিকে শুক্রবার জুমার নামাজের প্রস্তুতির মধ্যেই রাষ্ট্রপতির শপিংয়ে বের হওয়ার খবর সামনে আসে। অভিযোগ রয়েছে, তাকে প্রটোকল দিতে গিয়ে হাইকমিশনের কয়েকজন কর্মকর্তা জুমার নামাজ আদায় করতে পারেননি।

আরও জানা গেছে, রাষ্ট্রপতির সফরের জন্য সাতটি বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়েছে। এসব গাড়ি সফরসঙ্গীরা বিভিন্ন কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। প্রায় দুই ডজন সফরসঙ্গী নিয়ে পরিচালিত এই ৯ দিনের সফরের ব্যয় নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, দেশে যখন ব্যয় সংকোচন নীতি বাস্তবায়ন করা হচ্ছে, তখন রাষ্ট্রীয় খরচে এমন বিলাসবহুল বিদেশ সফর জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

রাষ্ট্রপতি গত ৯ মে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যান। আগামীকাল রোববার তার দেশে ফেরার কথা রয়েছে।

Related posts

Leave a Comment