ভারতের তামিলনাড়ুতে ধর্মীয় সহিংসতা ও সাম্প্রদায়িক নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “যদি কোনো হিন্দু মুসলিমদের ওপর অত্যাচার করে, তবে তার ফল ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। অপরাধী যে ধর্মেরই হোক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এমন কঠোর বার্তাকে ইতিবাচক হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন বার্তা হিসেবেও ব্যাখ্যা করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রদায়িক ইস্যুতে নিরপেক্ষ অবস্থান তুলে ধরে সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন বিজয়। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ারের পর সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন থালাপতি বিজয়। তামিলনাড়ুর রাজনীতিতে তিনি এখন অন্যতম আলোচিত মুখ। ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ন্যায়বিচার এবং দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে তিনি নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।
