গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের দুই হেভিওয়েট প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। অভিযুক্তরা হলেন—বাংলাদেশ ইসলামি ফ্রন্টের প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী এবং বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল। সোমবার (১৯ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এই আদেশ জারি করা হয়। গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ তদন্ত কমিটির অভিযোগ: নোটিশে উল্লেখ…
Read More