শুভেন্দুর সীমান্তে বেড়া পরিকল্পনা নিয়ে ঢাকার প্রতিক্রিয়া, ‘বাংলাদেশ কাঁটাতারকে ভয় পায় না’

শুভেন্দুর সীমান্তে বেড়া পরিকল্পনা নিয়ে ঢাকার প্রতিক্রিয়া, ‘বাংলাদেশ কাঁটাতারকে ভয় পায় না’

Suvendu Adhikari পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ৪৫ দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনী Border Security Force (বিএসএফ)-এর কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে।

এ বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা Humayun Kabir বলেন, “কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ভয় দেখানোর জায়গা নেই।”

শুভেন্দুর সীমান্তে বেড়া পরিকল্পনা নিয়ে ঢাকার প্রতিক্রিয়া, ‘বাংলাদেশ কাঁটাতারকে ভয় পায় না’
শুভেন্দুর সীমান্তে বেড়া পরিকল্পনা নিয়ে ঢাকার প্রতিক্রিয়া, ‘বাংলাদেশ কাঁটাতারকে ভয় পায় না’

তিনি বলেন, বিষয়টি সরকার পর্যবেক্ষণে রেখেছে এবং প্রয়োজন হলে যথাযথ কূটনৈতিক পর্যায়ে আলোচনা করা হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, অতীতের মতো সীমান্ত পরিস্থিতির অবনতি আর হবে না।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের জনগণ কাঁটাতারকে ভয় পায় না এবং দুই দেশের সম্পর্ক পারস্পরিক সম্মান ও আলোচনার মাধ্যমেই এগিয়ে নেওয়া উচিত।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি China সফর প্রসঙ্গেও কথা বলেন। জানান, তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং চীনের এক্সিম ব্যাংক অর্থায়নে আগ্রহ দেখিয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী Tarique Rahman–এর সম্ভাব্য চীন সফরের বিষয়টিও নিশ্চিত করেন তিনি।

Related posts

Leave a Comment