হঠাৎ সব দায়িত্ব হারালেন ইসকন নেতা রাধারমণ দাস, মুখ খুলতেই সামনে এলো একাধিক কারণ
কলকাতার ইসকনের সহ-সভাপতি ও মুখপাত্র রাধারমণ দাসকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে সংবাদমাধ্যম বা জনসমক্ষে ইসকনের প্রতিনিধিত্ব না করার নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় রাধারমণ দাস জানান, তিনি সংগঠনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তা মেনে নিচ্ছেন। পাশাপাশি ভবিষ্যতে ইসকনের পক্ষে আর কোনো বক্তব্য দেবেন না বলেও উল্লেখ করেন।
রাধারমণ দাসের দাবি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়া, চিন্ময় কৃষ্ণ দাসের প্রতি সমর্থন, একটি টেলিভিশন টকশোতে অংশগ্রহণ, মেনকা গান্ধীকে আইনি নোটিশ পাঠানো, সাইবার অভিযোগ এবং সনাতন ধর্ম নিয়ে প্রকাশ্য অবস্থান গ্রহণসহ একাধিক বিষয়কে এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ইসকনে বড় ধাক্কা! হঠাৎ সব দায়িত্ব হারালেন রাধারমণ দাস, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
হঠাৎ সব দায়িত্ব হারালেন ইসকন নেতা রাধারমণ দাস, মুখ খুলতেই সামনে এলো একাধিক কারণ কলকাতার…
শেখ হাসিনার বক্তব্য প্রচারেই কড়া হুঁশিয়ারি, গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ইঙ্গিত!
হাসিনার বক্তব্য প্রচারে কড়া বার্তা, আদালতের নিষেধাজ্ঞা না মানলে আইনি ব্যবস্থা দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার…
বিশ্বকাপে আর্জেন্টিনাকে কতবার হারিয়েছে ব্রাজিল? ৪ ম্যাচের অবাক করা পরিসংখ্যান!
বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: ৪ ম্যাচের ইতিহাসে কে এগিয়ে? জানলে অবাক হবেন! বিশ্ব ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও…
সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে বাজেট বাস্তবায়ন কীভাবে হবে, প্রশ্ন রুমিন ফারহানার
সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে সরকারের বাজেট বাস্তবায়ন কীভাবে সম্ভব—এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেত্রী ও…
তারেক রহমানকে কেন ‘ডাবল প্রায়োরিটি’ দিচ্ছে চীন? বিশ্লেষণে নতুন কূটনৈতিক সমীকরণ
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চীনের কূটনৈতিক অবস্থান ও আগ্রহ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ…
এক নজরে বাংলাদেশের বিগত ৫৪টি বাজেট
স্বাধীন বাংলাদেশের যাত্রার শুরু থেকেই দেশের অর্থনৈতিক পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো জাতীয় বাজেট। ১৯৭২-৭৩…
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে রাধারমণ দাসের প্রকাশ্য মন্তব্যই তার বিরুদ্ধে নেওয়া শৃঙ্খলামূলক ব্যবস্থার অন্যতম প্রধান কারণ বলে সংগঠনের একাধিক সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে ইসকনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিদায়বার্তায় রাধারমণ দাস ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইসকনের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের প্রধান মুখপাত্র ছিলেন। ২০২৪ সালের নভেম্বরে রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং তার গ্রেপ্তার দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
