বিশ্বকাপে আর্জেন্টিনাকে কতবার হারিয়েছে ব্রাজিল? ৪ ম্যাচের অবাক করা পরিসংখ্যান!

বিশ্বকাপে আর্জেন্টিনাকে কতবার হারিয়েছে ব্রাজিল? ৪ ম্যাচের অবাক করা পরিসংখ্যান!

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: ৪ ম্যাচের ইতিহাসে কে এগিয়ে? জানলে অবাক হবেন!

বিশ্ব ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ও ঐতিহ্যবাহী দ্বৈরথগুলোর একটি আর্জেন্টিনা বনাম ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আন্তর্জাতিক ফুটবলে অসংখ্যবার মুখোমুখি হলেও ফিফা বিশ্বকাপের মূল আসরে তাদের দেখা হয়েছে মাত্র চারবার। আর সেই পরিসংখ্যানে আর্জেন্টিনার চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে ব্রাজিল।

দ্য সকার ওয়ার্ল্ডকাপস-এর তথ্য অনুযায়ী, বিশ্বকাপে দুই দলের প্রথম লড়াই হয় ১৯৭৪ সালে পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত আসরে। দ্বিতীয় গ্রুপ পর্বের সেই ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারায় ব্রাজিল।

বিশ্বকাপে আর্জেন্টিনাকে কতবার হারিয়েছে ব্রাজিল? ৪ ম্যাচের অবাক করা পরিসংখ্যান!
বিশ্বকাপে আর্জেন্টিনাকে কতবার হারিয়েছে ব্রাজিল? ৪ ম্যাচের অবাক করা পরিসংখ্যান!

এরপর ১৯৭৮ সালে আর্জেন্টিনার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে আবার মুখোমুখি হয় দুই দল। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেই ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে আবারও শ্রেষ্ঠত্ব দেখায় সেলেসাওরা। সে ম্যাচে ব্রাজিল ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দেয় আর্জেন্টিনাকে।

তবে বিশ্বকাপে ব্রাজিলের আধিপত্য ভাঙে ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে। শেষ ষোলোর সেই স্মরণীয় ম্যাচে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার দুর্দান্ত পাস থেকে ক্লদিও ক্যানিজিয়ার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। সেটিই বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে আলবিসেলেস্তেদের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র জয়।

১৯৯০ সালের পর থেকে ফিফা বিশ্বকাপের মূল পর্বে আর কখনও মুখোমুখি হয়নি ফুটবলের এই দুই পরাশক্তি।

এখন পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের চারটি সাক্ষাতে ব্রাজিল জিতেছে দুটি ম্যাচ, আর্জেন্টিনা একটি এবং একটি ম্যাচ ড্র হয়েছে। ফলে বিশ্বকাপের ইতিহাসে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে এক ম্যাচের ব্যবধানে এগিয়ে রয়েছে ব্রাজিল।

যদিও বিশ্বকাপের বাইরে কোপা আমেরিকা, বিশ্বকাপ বাছাইপর্ব ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের সামগ্রিক মুখোমুখি পরিসংখ্যান বরাবরই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং ব্যবধান খুবই কম।

সূত্র: The Soccer World Cups

Related posts

Leave a Comment